সিলেটে বাংলাদেশ শান্তি পরিষদের মতবিনিময়
সিলেট নগরের বারুতখানা এলাকায় গতকাল শনিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে সিলেট নগরে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।মো. আরশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক এম এ কাসেম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সুশাসনের জন্য নাগরিকের সিলেটের সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ গনি, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সহকারী প্রক্টর দীপেন রঞ্জন দেবনাথ, সায়ন চক্রবর্তী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওভারসিজ সেন্টার সিলেটের নির্বাহী পরিচালক শামসুল আলম প্রমুখ।