সিলেটে বাবা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরে ছেলে ও বাবা হত্যার ঘটনায় হওয়া পৃথক মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গোলাপগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম শাকিল ওরফে পিচ্চি শাকিল (২৫)। তাঁর বাড়ি সিলেট নগরের খুলিয়ারপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতে স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সদস্য ব্যবসায়ী তাজুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রায় আড়াই বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাজুলের কলেজপড়ুয়া ছেলে সুহানকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ছেলের খুনের ঘটনায় শাকিলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন মা শাহানা বেগম। তিনি সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর।