সিলেটে বাবা ও তিন ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে একটি হত্যা মামলায় বাবা ও তিন ছেলেসহ মোট পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন সিলেটের ওসমানীনগর থানার কলিয়ারকাপন গ্রামের নিজামউদ্দিন (৫০), তাঁর তিন ছেলে জুবায়ের (২৫), জুয়েল (২৬), জামিল (২৩) এবং একই গ্রামের সুমন মিয়া (২৭)। এর মধ্যে জুবায়ের পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডাদেশ ছাড়াও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ নভেম্বর ওসমানীনগরের কলিয়ারকাপন ও কুরুয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মিলন মিয়া নামের একজন মারা যান।