সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের উসমানিয়ানগর থানায় গতকাল মঙ্গলবার রাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রাত পৌনে ১১টার দিকে থানার গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন লিখন মিয়া, আবদুর রাজ্জাক ও ওয়াজিউর রহমান। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
উসমানিয়ানগর থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরোহী ওই পাঁচজনের মৃত্যু হয়। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।