সিলেটে বাস খাদে পড়ে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগাঁওয়ের ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এই যাত্রীবাহী বাসটি। এতে চারজন নিহত হয়েছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট
সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগাঁওয়ের ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এই যাত্রীবাহী বাসটি। এতে চারজন নিহত হয়েছেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগাঁওয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বাসটি পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ রয়েছে দুই যাত্রী। ১০ যাত্রীকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাসড়ক (হাইওয়ে) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন্নবী বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের দিকে আসা যাত্রীবাহী বাসটি ওসমানীনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। পানিতে তলিয়ে যাওয়া বাস উদ্ধারে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে বলে তিনি জানান।