সিলেটে বাসদের জনসভা ও গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটায় নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ। রণেন সরকারের সঞ্চালনে বক্তব্য দেন বাসদ নেতা মঈনুর রহমান, মিজানুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘উজানের দেশ হিসেবে ভারতের পক্ষে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যাতে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়।’ সভায় টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে আগামী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সিলেট বিভাগের ৪৩ উপজেলায় সভা, সমাবেশ, প্রতিটি জেলায় মতবিনিময় সভা, পদযাত্রা এবং মার্চ মাসে সিলেট বিভাগীয় মহাসমাবেশসহ তিন মাসের কর্মসূচি ঘোষণা করা হয়।