প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট শাখার উদ্যোগে গতকাল সিলেটে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আট কিলোমিটার দূর অবস্থিত টুকেরবাজার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রাকালে নগরের সুবিদবাজার, মদিনা মার্কেট, কুমারগাঁও ও টুকেরবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, সুশান্ত সিনহা, হূদেশ মুদি, আবদুল মুকিত, জয়দীপ ভট্টাচার্য, সাজু সরকার, রেজাউর রহমান, সঞ্জয় কান্তি দাস, রুবাইয়াৎ আহমদ, কাজল কান্তি দাস, তামান্না আহমদ, নীলুফার ইয়াছমিন, বীরেন সিং, মো. শাহজাহান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, টিপাইমুখে বাঁধ নির্মিত হলে সিলেটসহ আশপাশের কয়েকটি জেলায় তীব্র ভূ-প্রাকৃতিক চাপ তৈরি হবে।