সিলেটে বিএনপি জামায়াতের ৯ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলা বিএনপি-জামায়াতের নয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এই নেতা-কর্মীরা গত ৫ জানুয়ারি-পরবর্তী সময়ে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
আদালত সূত্র জানায়, পৃথক ছয়টি মামলায় নয়জন নেতা-কর্মী অভিযুক্ত ছিলেন। এর মধ্যে গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী, বিএনপির নেতা কামাল হোসেন, বাদল আহমদ ও জকিগঞ্জের জামায়াতের নেতা আবুল কালাম আজাদ, শামসুল ইসলাম, আহাদুর রহমান, মাহতাব উদ্দিনসহ নয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা পরিচালনায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) শামসুল ইসলাম বলেন, এই নেতা-কর্মীরা গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের পক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।