সিলেটে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা আজ শনিবার। সকাল ১০টায় নগরের এম সাইফুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের চার জেলার বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতারা যোগ দেবেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের জানুয়ারিতে দেশব্যাপী বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে ইউনিয়ন প্রতিনিধিদের দেওয়া মতামত নিয়ে এবারের সভায় আলোচনা হবে। সিলেটসহ দেশের ১০টি স্থানে এ আলোচনা সভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। আলোচনা সভায় যোগদানের জন্য বিভাগের চার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের দেওয়া হয়েছে পরিচয়পত্র। সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে চালানো হয়েছে প্রচারণা। সিলেটের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। সভাপতিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান কামাল আহমদ চৌধুরী।