সিলেটে বিএনপির পৃথক শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। শোভাযাত্রায় এক পক্ষে ছিল ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ দাবির ব্যানার। অন্য পক্ষের ব্যানারে ‘আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান’। স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোভাযাত্রায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গফফার অংশ নেন। পৃথক ব্যানারে মহানগর বিএনপি নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে শোভাযাত্রা বের করে।