প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন প্রচারপত্র ও বিলবোর্ড অপসারণের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে অভিযোগ করা হয়, সিলেট নগরসহ আশপাশের এলাকায় ইলিয়াস আলীর ছবিসংবলিত বিলবোর্ড রাতের বেলায় অপসারণ করা হচ্ছে।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি আশিক উদ্দিন, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা আবদুল আহাদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল প্রমুখ।সমাবেশে বক্তারা অবিলম্বে বিলবোর্ড পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।