সিলেটে বিএনপির শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল রোববার সিলেটে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। বেলা ১১টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি নোমান মাহমুদ ও তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন, আইনবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, মহিলা দলনেত্রী সামিয়া বেগম চৌধুরী, রোকশানা বেগম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি জনগণকেও সোচ্চার হতে হবে।