সিলেটে বিএমএ নেতার বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার রাতে এ ডাকাতি হয়।বিএমএর নেতা ইহতেশামুল হক জানান, সিলেট নগরের হাওয়াপাড়া এলাকায় তাঁর তিনতলার বাড়ি রয়েছে। বাড়ির দ্বিতীয়তলায় থাকেন তাঁর শ্বশুর কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আবদুল ওদুদ চৌধুরী। সোমবার রাতে তারাবির নামাজ আদায়ে মসজিদে যাওয়ার উদ্দেশে তিনি দরজা খোলার পর ছয় ডাকাত অস্ত্রের মুখে ওদুদ চৌধুরী ও তাঁর স্ত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় তাঁরা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। ডাকাতেরা এক লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।