সিলেটে বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও একটি বিদেশি শটগান উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা। র‌্যাব-৯ সূত্র জানায়, সিলেটের বিমানবন্দর থানার পাগলমুরা এলাকায় গত বৃহস্পতিবার রাত পৌনে আটটায় একটি মাদক দলের সদস্যদের ধরতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।র‌্যাব জানায়, একই দিন রাত ১১টায় র‌্যাবের অপর একটি দল বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনারাই গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি শটগান উদ্ধার করেছে। রাত সাড়ে নয়টায় জৈন্তাপুর উপজেলার পীরবস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি জিডি করা হয়েছে।