সিলেটে বিভাগীয় মহাসমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ [শানে রাসুল (সা.) মহাসমাবেশ] আজ শনিবার বেলা দুইটায় নগরের সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় গতকাল শুক্রবার সিলেট নগর এবং বিভাগের তিন জেলায় হেফাজতে ইসলামের প্রচার মিছিল ও পথসভা হয়েছে। ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ শেষে মহাসমাবেশ থেকে ঘোষিত বিভাগীয় মহাসমাবেশ বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের পরিপ্রেক্ষিতে শনিবার মহাসমাবেশের দিন পুনর্নির্ধারণ করা হয়।