সিলেটে বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নাট্য দিবস উদ্যাপন করেছেন নাট্যকর্মীরা। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা পাঁচটায় নগরের চৌহাট্টা এলাকা থেকে সিলেটের সমিঞ্চলিত নাট্য পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়। সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাংবাদিক আল-আজাদ, সমিঞ্চলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।