সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আম্বরখানা দত্তপাড়া থেকে গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাখাওয়াত হোসেন ওরফে ইমন (২৪)। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
সাখাওয়াত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। নগরের আম্বরখানার দত্তপাড়া ঘূর্ণি ৩৩ নম্বর বাসার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাবা সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় চাকরি করেন।