সিলেটে বৃদ্ধ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী গ্রামে গতকাল রোববার সকালে প্রতিপক্ষের হাতে আবদুন নূর (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। একই গ্রামের মোশাহিদ ও তাঁর সহযোগীরা ওই বৃদ্ধকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ফতেপুর নামক স্থানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।