সিলেটে ব্যবসায়ী খুনের ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত রোববার রাতে ছুরিকাঘাতে খুদে ব্যবসায়ী শামিঞ্চ আহমদ (২৫) খুন হওয়ার ঘটনায় লোকমান হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার বিকেলে কানাইঘাট উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বরাত দিয়ে র্যা ব জানায়, রোববার রাত নয়টার দিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় শামিঞ্চ আহমদকে। তাঁর মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে সন্দেহভাজন খুনিকে শনাক্ত করার পর তাঁকে ধরতে র্যা বের একটি দল গ্রেপ্তার অভিযান শুরু করে। গতকাল বিকেল সাড়ে চারটায় কানাইঘাটের দেওয়ানের চক গ্রাম থেকে লোকমানকে গ্রেপ্তার করা হয়। এদিকে নগরের মেজরটিলায় র্যা ব-৯-এর কার্যালয়ে গত রাতে এক সংবাদ সমেঞ্চলনে লোকমানকে হাজির করা হলে তিনি খুনের ঘটনার বর্ণনা দেন। র্যা ব-৯-এর এএসপি কাজী বজলে মাওলা বলেন, লোকমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামে। লোকমান নিহত ব্যবসায়ী শামিঞ্চর বন্ধু বলে পরিচিত। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শামিঞ্চর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাইনউদ্দিন বলেন, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।