সিলেটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের ঝরনারপাড় এলাকায় গতকাল মঙ্গলবার বিলু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছয় লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। ব্যবসায়ী বিলু মিয়া শহরের ঝরনারপাড়ের বাসিন্দা। তাঁকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানায়, জিন্দাবাজার এলাকার একটি ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে রিকশায় ঝরনারপাড়ের বাসায় ফিরছিলেন বিলু। ঝরনারপাড় এলাকায় পৌঁছালে ছয় থেকে সাতজন ছিনতাইকারী রিকশার পথ আটকে তাঁকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা তাঁর হাতের টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিলু মিয়া বাধা দেন। এ সময় এক ছিনতাইকারী তাঁর হাতে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।