সিলেটে ব্রিটিশ কাউন্সিলের সেমিনার আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যে ‘পড়াশোনা ও বসবাসের ওপর’ আজ শনিবার সিলেটে একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। হোটেল রোজভিউতে এই সেমিনার হবে।
এখানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ভিডিও প্রদর্শন করা হবে। এ ছাড়া এখানে যুক্তরাজ্যের ভিসাসংক্রান্ত তথ্য জানা যাবে। এটি শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত। আগ্রহী শিক্ষার্থীদের শিক্ষা সনদপত্রের ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। পুরো কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত।