সিলেটে ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা থেকে বের হয়ে গ্রেপ্তার হয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈনুদ্দিন।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জৈনুদ্দিন জামায়াতের একজন দায়িত্বশীল সদস্যের পাশাপাশি শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমত উল্লাহ জানান, জৈনুদ্দিনের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা রয়েছে। ওই চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।