সিলেটে ভাঙারি ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় গত শনিবার রাতে একজন ভাঙারি ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম নূরউদ্দিন (৫৫)। খবর পেয়ে পুলিশ রাত প্রায় ১২টায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার মুছারগাঁওয়ে একটি ভাড়াবাড়িতে সপরিবারে বসবাস করতেন নূরউদ্দিন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন। পথে একটি চায়ের দোকানের সামনে তিনি একদল দুর্বৃত্তের কবলে পড়েন। এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে নূরের মাথায় বেলচা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টায় নূরউদ্দিন মারা যান। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, কী কারণে নুর উদ্দিন খুন হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।