সিলেটে মণিপুরি নেত্রীর জায়গা দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবীর বাড়িতে জায়গা দখল চেষ্টা ও হামলার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে সুবিধাবঞ্চিত নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়।সিলেট নগরে বসবাসরত মণিপুরি সম্প্র্রদায়ের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে একাত্ম হন। ১০ মিনিটব্যাপী মানববন্ধন চলাকালে এস রীনা দেবীসহ সচেতন নাগরিক কমিটি টিআইবি সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, আদিবাসী উন্নয়ন সংগঠক লক্ষ্মীকান্ত সিংহ, ব্লাস্ট সিলেটের বিভাগীয় সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী বক্তব্য দেন। উল্লেখ্য, সিলেট নগরের শিবগঞ্জ এলাকার আদিত্যপাড়ায় গত ২২ জানুয়ারি বিকেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের নেতৃত্বে একদল লোক জায়গা দখলের চেষ্টা করে।