সিলেটে মণিপুরি ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ আন্তর্জাতিক মণিপুরি ভাষা উৎসব। গতকাল শুক্রবার দিনব্যাপী এ উৎসবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। এতে ভারত ও বাংলাদেশের মণিপুরি সম্প্রদায়ের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা ছাড়াও দেশের নানা অঞ্চলের বাঙালি সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া।
আয়োজক সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি নৃপেন্দ্রলাল দাশ, অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, ভারতের মণিপুরের কবি কে রাধাকুমার সিংহ, আগরতলার কবি নিংথৌখোংজম দিলীপ কুমার প্রমুখ।