সিলেটে মদ, গাঁজাসহ পাঁচ বিক্রেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ ও গাঁজাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকার দলদলি চা-বাগানের নিমাই দাশ (৩৫), ছড়া গং চা-বাগান উত্তর লাইনের পিনু নায়েক (৩০), মোগলাবাজার থানার সিলাম-ঢালীপাড়ার জমির মিয়া (৪০), নগরের বেতেরবাজারের ভাড়াটে মো. মুকুল হোসেন (৪০), জিন্দাবাজার লন্ডন ম্যানশন রেস্ট হাউসের মো. আতাউর খান (৪৩)। রাতেই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।