সিলেটে মাইক্রোবাসের গতি রোধ করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মাইক্রোবাসের গতি রোধ করে ৬৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার কুচাই এলাকার বাইপাস সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথের পীরেরবাজার এলাকার সৈয়দা খাতুন গতকাল দুপুরে সিলেট নগরের ইসলামী ব্যাংক তালতলা শাখা থেকে আট লাখ টাকা তোলেন। সেই টাকা কয়েকটি ব্যাগে রাখেন। তা নিয়ে একটি মাইক্রোবাসযোগে (নম্বর ঢাকা মেট্রো-১১-২০৪১) তিনি ও তাঁর স্বজনেরা গোলাপগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে কুচাই এলাকার বাইপাস সড়কের সংযোগস্থলের কাছে পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে আসা ১০-১২ জন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে। তারা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে শাহপরান সেতু দিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৬৯ হাজার টাকা ছিল। দক্ষিণ সুরমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।