সিলেটে মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত সোমবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে। র্যাব-৯ সূত্র জানায়, বিমানবন্দর থানার পাগলামোড় এলাকার সালুটিকর ব্রিজের পূর্ব দিক থেকে ৫১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ ছাড়া দক্ষিণ সুরমার কিনব্রিজ এলাকা থেকে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ দুটি ঘটনায় বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।