সিলেটে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে শোকযাত্রা শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকা থেকে শোকযাত্রা শুরু হয়।শোকযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের সিলেট আঞ্চলিক প্রতিনিধি আল-আজাদ, জেলা প্রেসক্লাবের আহ্বায়ক সালাম মশরুর ও স্থানীয় দৈনিক উত্তরপূর্ব-এর সম্পাদক শফিউল আলম চৌধুরী।এ ছাড়া গতকাল বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক দম্পতি খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।