সিলেটে মানহানির মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন গতকাল রোববার সিলেটে একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন।আদালত চত্বরে তাঁর সঙ্গে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারীরা উপস্থিত ছিলেন। কিন্তু বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভায় জয়নাল আবদিন বক্তব্য দিলেও সাইফুর রহমানের অনুসারীরা তাতে যোগ দেননি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয়নাল আবদিন সকাল ১০টার দিকে সিলেট মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আমির উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ১০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।