সিলেটে মুক্তিযোদ্ধা দলের মিছিল থেকে আটক ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাকের মুক্তির দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরের দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। এঁরা সবাই বিএনপির সহযোগী সংগঠনের কর্মী।
পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের একটি মামলায় আবদুর রাজ্জাক গতকাল সকালে আদালতে হাজির হন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার ঘণ্টা খানেক পর বন্দরবাজার এলাকায় তাঁর মুক্তির দাবিতে মিছিল বের হলে পুলিশ মিছিল থেকে সাতজনকে আটক করে।