সিলেটে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পুলিশ লাইনসে বিজয়ের ৪০ বছর পূর্তিতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসাইন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার এম নাদের বেগ, মো. শাহাদাত হোসেন ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মো. লুৎফুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বর্তমান ও সাবেক পুলিশ সদস্যরা স্মৃতিচারণা করেছেন।