সিলেটে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করেছেন। গত শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের হাতে তিনি এসব কম্বল তুলে দেন। এ সময় কম্বল পাওয়া মুক্তিযোদ্ধারা অর্থমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগের নেতা সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মাহফুজুর রহমান, আজমল আলী, নুরে আলম সিরাজী, মফিজুর রহমান বাদশাহ, নিজাম উদ্দিন প্রমুখ।