প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যান্টোমাইম সিলেটের আয়োজনে এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সহযোগিতায় সিলেটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরের কিনব্রিজ এলাকার সারদা হলের সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে কর্মশালার উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ, সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, প্রশিক্ষক শহীদুল বশর মুরাদ, নাট্যকর্মী ধ্রুবজ্যোতি দে, শাহ শরীফ উদ্দিন, ইয়াকুব আলী, তন্ময় নাথ ও সুতপা বিশ্বাস। কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। সিলেট প্রতিনিধি