সিলেটে মূর্তি ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চালিবন্দর এলাকার শ্রীশ্রী ভৈরবতলা মন্দিরের মূর্তি ভাঙচুর করেছেন এক যুবক। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে হিন্দুধর্মাবলম্বীরা মন্দিরস্থলে পৌঁছে বিক্ষোভ করেন।
পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলে পরিস্থিতি শান্ত হয়।
ঐতিহ্যবাহী একটি মন্দিরের মূর্তি ভাঙার প্রতিবাদে এবং দোষী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের চালিবন্দর এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড শাখা এবং মন্দির কমিটি।
মানববন্ধন শেষে ভৈরবতলা মন্দির কমিটির সহসভাপতি দিবাকর ধরের সভাপতিত্বে ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন দাসের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তী বলেন, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরের ছড়ারপাড় এলাকার বাসিন্দা খলিলুর রহমান অতর্কিতভাবে মন্দিরে হামলা চালান। এ সময় খলিলুরের সঙ্গে আরও দু-তিনজন যুবক ছিলেন।