সিলেটে মৃদু ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে মৃদু ভূকম্পন হয়েছে। গতকাল রোববার দুপুরে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ কম্পন হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টা ৩৬ মিনিট ৪৪ সেকেন্ডে ভূকম্পন হয়। এটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেট অঞ্চলে। সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাইদ আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, ভূকম্পনটির উৎপত্তি সিলেটের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে।