সিলেটে মেইসেসের শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ দিতে সিলেট শহরে ‘ইউকে-কানাডা ওপেন ডে’ শীর্ষক শিক্ষা মেলার আয়োজন করেছে মেইসেস। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেটের আম্বরখানায় দর্শন দেউরির আর্কেডিয়া টাওয়ারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্য ও কানাডার ৫৭টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা যাচাই করতে সক্ষম হবেন এ মেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া। বিদেশে পড়াশোনার বিষয়ে আরও জানা এবং শিক্ষার্থীদের এ বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়া।

ছবি: সংগৃহীত

মেইসেসের পক্ষ থেকে বলা হয়, তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং জাপানের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে। মেইসেস শিক্ষার্থীকে সঠিক কোর্স বেছে নেওয়া থেকে শুরু করে ভিসা আবেদনেও সাহায্য করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবারের মেলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে শিক্ষার্থীদের এই ঠিকানায় গিয়ে www.macesbd.com/openday প্রাক্-নিবন্ধন করতে উৎসাহিত করছে মেইসেস।