সিলেটে মৌলবাদবিরোধী আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা-বিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মোমবাতি প্রজ্বালন করে মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা করে। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।মৌলবাদ ও সাম্প্রদায়িকতা-বিরোধী সাংস্কৃতিক মোর্চার উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিপি) সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর সভাপতি জাকির আহমদ, সংগ্রাম সিংহ, সাংস্কৃতিক সংগঠক মিশফাক আহমদ, দেবাশীষ দেবু প্রমুখ।১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেট নগরে শিবিরকর্মীদের নৃশংস হামলায় মুনির, তপন ও জুয়েল নামের তিন তরুণ নিহত হন। এ দিনটি সঞ্চরণীয় রাখতে তিন বছর ধরে ধারাবাহিকভাবে ২৪ সেপ্টেম্বর সিলেটের সংস্কৃতিকর্মীরা মৌলবাদ ও সাম্প্রদায়িকতা-বিরোধী দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।