সিলেটে রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রামকৃষ্ণ মিশন আশ্রমে চার দিনব্যাপী শ্রীরামকৃষ্ণ দেবের ১৭৫তম আবির্ভাব তিথি ও বার্ষিক উত্সব গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যে মত, যে পথটি বহু লোকের পছন্দ, তা অবশ্যই সত্য। আমাদের এই মহাদেশ বিভিন্ন ধর্মের ও মতের জন্ম দিয়েছে। বিভিন্ন মত ও ধর্মের নানা রকমের রীতিনীতি এবং অনুশাসন আমরা সকলেই গ্রহণ করি। এগুলো আমাদের সর্বজনীন রূপ দিয়েছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরাজ মাধব চক্রবর্তী। আলোচনা করেন চৈতন্য মঠ তেলিয়াপাড়ার অধ্যক্ষ স্বামী শম্ভুনাথানন্দগিরি, কারিতাস সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক সেলেস্ট্রিন শিশির ম্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ।