সিলেটে রিকশা শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তি পর্যন্ত শিক্ষার্থীদের ধরে রাখার বিষয়ে প্রচারণার জন্য গতকাল বুধবার রিকশা শোভাযাত্রা হয়েছে। আইডিয়া ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টার দিকে সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে খাদিম চৌমোহনায় গিয়ে শেষ হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। এতে শিক্ষক হেনা বেগম, নূরজাহান বেগম, রুবাইয়া জাহান, সুভ্রদা পুরকায়স্থ, আইডিয়ার মাঠ কার্যক্রম সমন্বয়ক শাহিনুর রহমান প্রমুখ অংশ নেন।