সিলেটে র্যাবের অভিযানে আসামি ও মাদকদ্রব্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে পলাতক আসামি ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরে এসব অভিযান পরিচালিত হয়।র্যাব-৯ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় র্যাব-৯-এর একটি আভিযানিক দল সিলেট নগরের মহাজনপট্টি এলাকার একটি আবাসিক হোটেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা সাধারণ ডায়েরি করে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় র্যাবের অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালায়।এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হোসাইন আহম্মেদকে (৪০) গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাকোটাপাড়া গ্রামে।