সিলেটে লেখক আড্ডা ও প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজ মিলনায়তনে লেখক আড্ডা ও প্রকাশনা উৎসব হয়েছে। গত সোমবার রাতে উন্নয়ন সংগঠন ইনোভেটরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে সিলেটের প্রায় অর্ধশতাধিক সাহিত্য ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন। রাত আটটায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। সাংবাদিক আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। পরে আমন্ত্রিত অতিথিরা যুক্তরাজ্য থেকে প্রকাশিত জনমত পত্রিকার সম্পাদক নবাব উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত জনমত: গৌরবের ৪২ বছর (১৯৬৯-২০১১) গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।