‘তরুণেরা শহীদ মিনার রে এত্তো ভালোবাসে! তা দেইখ্যা মনটা জুড়াইয়্যা গেলো। কয়েক বছর ধইর্যা বন্ধুসভার তরুণ বন্ধুরা শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কইর্যা আসতাছে। আমরা যুদ্ধ কইর্যা তাদেরকে একটা দ্যাশ দিছি, তারা সেই দ্যাশটারে এইভাবেই যত্ন-আত্তি কইর্যা গইড়া তুলবে।’ এ কথাগুলো মুক্তিযোদ্ধা আফতাব আলীর। গতকাল শনিবার বেলা ১১টায় প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ঘণ্ট্যাব্যাপী এ কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধা আফতাব আলী বন্ধুসভার তরুণদের দেশের প্রতি মমতার কথা উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানান।বন্ধুসভা সিলেটের সভাপতি এন ডি মিথুন জানান, তিন বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় দিবসের আগের দিন বন্ধুসভার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী সঞ্চৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ কর্মসূচিতে বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধুরা অংশ নেন। বিজয় উৎসব: সিলেটের সমিঞ্চলিত নাট্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গত শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় উৎসব। গতকাল শনিবার উৎসবের দ্বিতীয় দিনে বেলা চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটক পরিবেশন করা হয়। এ ছাড়া প্রতিদিনই রয়েছে বিজয়ের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী এবং রক্তদান কর্মসূচি। আয়োজক সংঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, আজ রোববার বেলা সাড়ে তিনটায় ‘বিজয়ক্ষণ ৭১’ শীর্ষক পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠান হবে।