সিলেটে শিক্ষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছয় দফা দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ১২টি উপজেলার কয়েক শ শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিকেল সাড়ে চারটায় সংগঠনের জেলা সভাপতি ওয়েছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন ওয়াইস মিয়া, মো. আবুল হোসেন, আহমদুল কিবরিয়া, শাহ মো. তৈয়ব আলী, গোলাম রব, আবদুল কাইয়ূম, আতাউর রহমান, আনোয়ার হোসেন, সঞ্জয় কুমার নাথ প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ। সমাবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।