সিলেটে শিক্ষাসফরের বাস উল্টে অধ্যক্ষসহ নয় ছাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষাসফরের বাস উল্টে অধ্যক্ষসহ নয়জন ছাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার সিলেটের শাহপরান সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আটটি বাসে করে কলেজের তিন শতাধিক ছাত্রী শিক্ষাসফরে জাফলং রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস শাহপরান সেতুর মোড় অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে ওই বাসে থাকা অধ্যক্ষ নিজাম উদ্দিনসহ নয়জন ছাত্রী আহত হন। অধ্যক্ষসহ জলি বেগম (১৯), সামছুন নাহার (১৮) ও রেহানা বেগমকে (১৭) স্থানীয় একটি বেসরকারি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। শিক্ষাসফরের দায়িত্বে থাকা শিক্ষক এম এ কয়েছ জানান, দুর্ঘটনার পর পর শিক্ষাসফর বাতিল করা হয়েছে।