সিলেটে শিবিরের ‘অস্ত্র প্রশিক্ষক’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একটি বড় ছোরাসহ বেশ কিছু তির-ধনুক-গুলতি ও মার্বেল উদ্ধার করা হয়েছে।র‌্যাবের দাবি, মহিবুল্লাহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল শাখার সভাপতি। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহিবুল্লাহ সিলেটে শিবিরের ‘অস্ত্র প্রশিক্ষক’। র‌্যাব-৯ কার্যালয়ে গতকাল সংবাদ সমেঞ্চলনে মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী বলেন, রোববার দেশব্যাপী হরতাল সামনে রেখে মুহিবুল্লাহ নাশকতামূলক হামলার পরিকল্পনা করছিলেন। এ জন্য তিনি এসব দেশীয় অস্ত্র মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।