সিলেটে শিল্পী সমীরণ দত্তের ‘অন্তরে অন্দরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুহু কুহু সুরে একটি কোকিল সেই বিকেল বেলা থেকে একনাগাড়ে ডেকেই চলছে। কয়েকটি জোনাকি সন্ধ্যার ‘আসি আসি’ মুহূর্তে মিটিমিটি আলো জ্বালিয়ে ওড়াওড়ি করছে এদিক-ওদিক। একজন-দুইজন করে মানুষজনও জড়ো হতে থাকেন। আঁধার নেমে আসার আগেই শুরু হলো ভাস্কর সমীরণ দত্তের পাঁচ দিনব্যাপী চতুর্থ কাঠকর্ম শিল্প প্রদর্শনী ‘অন্তরে অন্দরে’র উদ্বোধনী অনুষ্ঠান।সিলেট শহরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ চত্বরের মুহম্মদ জাফর ইকবাল ‘চতুর শেয়াল ও বোকা কাকের গল্প’ নামের একটি ভাস্কর্য উন্মোচন করে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।তিনি বলেন, ‘গাছের পরিত্যক্ত শেকড়বাকড় দিয়ে ভাস্কর সমীরণ দত্ত সুন্দর সুন্দর ব্যবহারিক জিনিস তৈরি করেছেন। তাঁর ভেতর এক ধরনের অন্তর্দৃষ্টি রয়েছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। সমীরণের তৈরি করা এসব শিল্পসম্মত আসবাব অবশ্যই পরিশ্রম, মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী ও লোকসংস্কৃতি গবেষক আবুল ফতেহ ফাত্তাহ। ভাস্কর সমীরণ দত্ত বলেন, ‘আমি স্বপ্ন দেখি, আমার তৈরি জিনিসগুলো ছড়িয়ে পড়বে সবখানে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল। মহিষের গাড়ির পরিত্যক্ত চাকা, গাছের গুঁড়ি, শেকড় আর বাকল দিয়ে তৈরি শৈল্পিক নিত্যব্যবহার্য আসবাব দেখে অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রদর্শনীতে সেগুন, মেহগনি, শাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি খাবার টেবিল, চেয়ারসহ নানা ধরনের সামগ্রীও রয়েছে। প্রদর্শনী চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত। উদ্বোধনী পর্ব শেষে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।