সিলেটে শেষ হয়েছে আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে ওই উৎসবের আয়োজন করা হয়।
শেষ দিনে সিলেটের আবৃত্তিকার নাজমা পারভীন ছাড়াও সোহেল আনোয়ার, শামসুল বাসিত, অসিত বরণ দাশগুপ্ত প্রমুখ আবৃত্তি পরিবেশন করেন।
উৎসব চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাভৈঃ আবৃত্তি সংসদ, সিলেটের দর্পণ আবৃত্তি সংসদ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আবৃত্তি সংগঠনসহ কয়েকটি আবৃত্তি সংগঠন দলীয় পরিবেশনায় অংশ নেয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক মীর বরকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।
‘আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর, ধর্ম বর্ণ মিশে যায় যেখানে মানুষ’ শীর্ষক আবৃত্তির উৎসবের পাশাপাশি কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে পাঁচজন প্রশিক্ষণার্থী অংশ নেন। পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গত বৃহস্পতিবার এই উৎসব শুরু হয়।