সিলেটে শ্রমিক নেতা গ্রেপ্তার, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম্য কুর্মিকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর সড়ক অবরোধ করেন চা–শ্রমিকেরা l প্রথম আলো
সিলেটে রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম্য কুর্মিকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর সড়ক অবরোধ করেন চা–শ্রমিকেরা l প্রথম আলো

সিলেটে রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম্য কুর্মিকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল সোমবার আধা ঘণ্টা বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন।
একই সঙ্গে তাঁরা ওই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
জয় মাহাত্ম্য কুর্মি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-সমর্থিত(এনডিএফ) রাবার শ্রমিক সংঘের সিলেট জেলা শাখার সভাপতি।
গতকাল দুপুরে সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে মহানগর পুলিশের বিমানবন্দর থানার সাদাপোশাকধারী পুলিশ জয় মাহাত্ম্য কুর্মিকে গ্রেপ্তার করে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ জানান, জয় মাহাত্ম্য কুর্মি একাধিক মামলার পলাতক আসামি। হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগানে কাজ শেষে গতকাল সন্ধ্যায় জয় মাহাত্ম্য কুর্মির গ্রেপ্তারের খবর পেয়ে চা ও রাবারশ্রমিকেরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন।