সিলেটে শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের একটি সিনেমা হলের মাঠ থেকে গতকাল বুধবার আউলিয়া মিয়া নামের একজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, সকালের দিকে আউলিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা, বুক, পাঁজর ও কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আউলিয়ার পরিবারের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সহকর্মী শ্রমিকদের সঙ্গে লুঙ্গি নিয়ে বিবাদের জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, আউলিয়ার বড় ভাই মানিক মিয়া এ ঘটনায় কাদির ও কামাল নামের দুজনকে আসামি করে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘাসিটুলা এলাকা থেকে মো. নূরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে।